বর্ষাকালে টমেটো ও বেগুনের পচন রোগ রোধে জরুরি পরামর্শ
1 month ago |
By ড. রফিকুল আলম |
যশোর
আরও বিস্তারিত জানুন এই সংবাদটি সম্পর্কে
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বর্ষাকালীন সবজি যেমন—টমেটো, বেগুন ও মরিচ ক্ষেতে কাণ্ড পচন ও ঢলে পড়া রোগের প্রকোপ দেখা যায়। সঠিক পদক্ষেপ নিলে এ ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। প্রতিরোধমূলক ব্যবস্থা: • গাছ ঢলে পড়া রোধে জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করুন। • আক্রান্ত গাছ চিহ্নিত করে মূলসহ তুলে দূরে ফেলে দিন বা পুড়িয়ে ফেলুন। • ট্রাইকো-কমপোস্ট বা অনুমোদিত ট্রাইকোডার্মা জৈব উপাদান মাটিতে প্রয়োগ নিশ্চিত করুন।